Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. বিজ্ঞান-প্রযুক্তি
  5. আলোচিত খবর

গোয়ালন্দে ৫ বছর পর হারানো মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৫ বছর আগে হারিয়ে যাওয়া ব্যবসায়ীর একটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সোমবার দুপুরে মুঠোফোনের মালিক গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়ার হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকা থেকে গোয়ালন্দ আসার পথে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়ার Samsung j7 মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। তিনি নিজেই ব্যক্তিগতভাবে খোঁজ করার পর না পেয়ে অবশেষে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এরপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনের সন্ধান চালাতে থাকে। অবশেষে খাগড়াছড়ির রামগর থানা এলাকা থেকে ফোনটি ৫ বছর পর উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার মো. ছিদ্দিক মিয়ার হাতে ফোনটি তুলে দেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মো. ছিদ্দিক মিয়া বলেন, ফোনটি ফিরে পাবো তা কখনো ভাবতেও পারিনি। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরও অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে আমরা চেষ্টা করি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে আমরা অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার