Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. বিজ্ঞান-প্রযুক্তি

৬ মাস আগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিল গোয়ালন্দঘাট থানা পুলিশ

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় ৬ মাস আগে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার রাতে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, গত ২১ মে ২০২৩ এ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া এলাকা থেকে উপজেলা নৌচালক শ্রমিক লীগ এর সভাপতি ও রাজবাড়ী জেলা মোটরচালক শ্রমিক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর one plus 10 pro মোবাইল ফোনটি হারিয়ে যায়। তিনি নিজেই ব্যক্তিগতভাবে খোঁজ করার পর না পেয়ে অবশেষে ২৬ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এরপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে ফোনটি উদ্ধার করে। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার তোফাজ্জল হোসেন তপুর হাতে ফোনটি তুলে দেন।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় শ্রমিক নেতা তোফাজ্জেল হোসেন তপু বলেন, ফোনটিফিরে পাবো তা  কখনো ভাবতেও পারিনি। ফোনটি ফিরে পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার