Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে মামলায় বিএনপির ৩০জন আটক, ২৮০০ জনের নামে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। মামলায় প্রায় ২ হাজার ৮০০ জনের মতো আসামি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বিএনপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

শনিবার রাতে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে একটি এবং রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে আরেকটি মামলা করেন। সদর থানার মামলায় ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। আর রেলওয়ে থানার মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহরের সজ্জনকান্দার বড়পুল থেকে ১২টার দিকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কের পৌরসভা, কোর্ট চত্বর, পান্না চত্বর প্রদক্ষিণ করে কোর্ট চত্বর প্রদক্ষিণ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ও গুলতিতে মার্বেল ছুড়ে মারতে থাকেন। সড়কের পাশে থাকা আওয়ামী লীগের নেতাদের প্ল্যাকার্ড, ফেস্টুন ও তোরণ ছিঁড়ে ফেলেন। পুলিশও আদালতপাড়ার ভেতরে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় অবস্থায় নেন।

এদিকে দুপুর সোয়া একটার দিকে ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতা-কর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলস্টেশনে উপস্থিত হয়। এক পর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হয়ে স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে রেলওয়ে থানার ওসিসহ কয়েকজন আহত হন। আহত পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, শনিবার রাতে থানায় মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে। তবে মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রাজবাড়ী সদর থানার এসআই কামরুল হাসান বলেন, মামলায় ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিরা পলাতক আছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামির আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে। মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করা হয়েছে। পুলিশ জানমাল রক্ষার্থে ও জনদুর্ভোগ এড়াতে পদক্ষেপ গ্রহণ করে।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মামলার এজাহারের কপি এখনো হাতে পাইনি। এজাহারের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত কথা বলব।’

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার