Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে ফার্মেসী হোল্ডার ও গ্রাম্য চিকিৎসকদের অংশগ্রহনে সচেতনাতামূলক সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সব ফার্মেসী হোল্ডার ও গ্রাম্য চিকিসকদের অংশগ্রহনে এক সচেতনাতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডা. শরীফুল ইসলাম, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি রাজবাড়ী জেলা  শাখার সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক)  মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ গ্রাম্য চিকিৎসক কল্যাণ সমিতি রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক মো. রহিমউল্লাহ লিটন, গোয়ালন্দ উপজেলা শাখা ড্রাগ এন্ড কেমিষ্টিএর সভাপতি আলীমুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন ফকীর, গ্রাম্য চিকিৎসক সমিতির সভাপতি সুধীর কুমার বিশ্বাস, সদস্য-শাহজাহান সেখ, আসাদুর রহমান পিন্টু প্রমুখ।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক বলেন, আমি তিন মাস হলো আপনাদের হাসপাতালে এসেছি। আপনাদের সাথে আগেই আমার বসা উচিত ছিলো। সেটা অবশ্য বসা হয়নি। আপনাদেরকে আমি বলবো আপনারা আপনাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিবেন। যদি কখনো কোন চিকিৎসার বিষয়ে কোন সমস্যা মনে করেন তাহলে সেই রোগীকে আমাদের কাছে চিকিৎসার জন্য পাঠাবেন।

তিনি আরো বলেন, আমরা না পারলে তখন আমরা  আবার সেই রোগীকে আরো উপরে পাঠাবো। এটাইতো হওয়া উচিত। তার মধ্যে ওষুধপত্রতো আছেই তাইনা। তবে কোন রোগীকে ওষুধ ব্যবহারে তিনি ফার্মেসী হোল্ডার ও গ্রাম্য চিকিৎসক সবাইকে ভেবে চিন্তে সেটি ব্যবহার করার পরামর্শ দেন। সচেতনাতামূলক সভায় প্রায় শতাধিক ফার্মেসী হোল্ডার ও গ্রাম্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার