Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

গোয়ালন্দে রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১০:১০ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় দৌলতদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড রবিউল্লাহ ব্যাপারী পাড়া রপুর দোকান সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি আয়োজন করেন রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এ মাসের ১৫ আগস্ট ৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাজু হাসান ইংলিশ কোচিং সেন্টারের ৭ম শ্রেণি ২-১ গোলে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় টুর্নামেন্টের আহবায়ক, রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক রাজু হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ৮নম্বর ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ফুটবল একাদশের সাবেক ফুটবলার মো. মঞ্জু হোসেন, আলী নেওয়াজ স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. নাজমুল হাসান ফারাবী প্রমুখ।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী নেওয়াজ মোল্লার পুত্র সৌদি প্রবাসী মো. নজরুল ইসলাম মোল্লা। টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের আহবায়ক রাজু হাসান বলেন, শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করছি প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত রাখবো।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার