Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর
  5. স্বাস্থ্য

৫০ টাকায় দরিদ্রের চিকিৎসা সেবা মিলছে রাজবাড়ীর সেন্টাল হাসপাতালে

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ৮:২১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ‘আগষ্ট মাস বাঙালি জাতির শোকের মাস’ এই শোকের মাস উপলক্ষে ১৫ আগষ্ট থেকে ৩১ আগষ্ট মাস পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৫০ টাকায় অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা সেবা মিলছে রাজবাড়ীর সেন্টাল হাসপাতাল।

রোববার সরেজমিন বড়পুল এলাকার সেন্টাল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে স্বল্পমূল্যে অসহায় দরিদ্র মানুষেরা সেবা নিতে চিকিৎসকদের চেম্বারে এসে ভীড় করেছেন।

হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করছেন মেডিসিন, হৃদরোগ ও শিশুরোগে অভিজ্ঞ চিকিৎসক ডা.  মো. আরিফুজ্জামান, শিশু, নবজাতক, মেডিসিন ও সনোলজিষ্ট চিকিৎসক ডা. সৌরভ সরকার, স্ত্রী গাইনী প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মৌসুমী ভদ্র, মেডিসিন, গাইনী রোগের সনোলজিষ্ট চিকিৎসক ডা. নিশাত জাহান অনি।

চিকিৎসা সেবা নিতে আসা রোগী পৌরসভার কলেজপাড়ার আব্দুল কাদের বলেন, শোকের মাসে সীমিত টাকায় খুব ভাল চিকিৎসা সেবা পেয়েছি।চিকিৎসকরা রোগীর কথা মনোযোগ সহকারে শুনে ভাল চিকিৎসা সেবা দিয়ে চলেছেন।

এ বিষয়ে সেন্টাল হাসপাতাল রাজবাড়ীর ম্যানেজিং ডিরেক্টর দিপক কুন্ডু বলেন, শোকের মাসে আমাদের মনে হয়েছে, রাজবাড়ীর ভাঙ্গন কবলিত দরিদ্র, অসহায় দরিদ্র মানুষ টাকা দিয়ে চিকিৎসা সেবা নিতে পারেননা। তাদের জন্য আমরা কমমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ভাল সেবা দেওয়ার চেষ্টা করছি। আজকেও শতাধিক অসহায়, দরিদ্র মানুষ ৫০ টাকা ফি দিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার