Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ভিন্ন স্বাদের খবর
  6. শিক্ষা

গোয়ালন্দ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ফলদ গাছ রোপন ও অর্থ প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “প্লাস্টিক মুক্ত পরিবেশ চাই ও গাছ লাগাই, গাছ বাছাই” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা হয়।

সোমবার উপজেলার দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলম হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা এবং মঙ্গলপুর মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এছাড়া ওই মাদরাসার উন্নয়নে বন্ধুসভার পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।

সোমবার দুপুরে বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন মঙ্গলপুর মহিলা দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. ইসমাঈল হোসেন, দক্ষিণ উজানচর শামসুল উলম হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. নূরুল আমীন, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা ও প্রতিনিধি এম রাশেদুল হক, উজানচর জামতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন রিপন, বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, সহসভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজা ব্যাপারী, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ, সদস্য রেজাউল মুন্সি, ইঞ্জিনিয়ার রাকিবুল হক ওভি, জহরুল ইসলাম হালিম, অনিক মিয়া প্রমূখ।

বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল জানান, “প্লাস্টিক মুক্ত পরিবেশ চাই ও গাছ লাগাই, গাছ বাছাই” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে এবারও বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে। সিঙ্গাপুর প্রবাসী বন্ধু ইয়াকুব হোসেন অপু ও বন্ধুসভার অন্যান্য সদস্যদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর বিভিন্ন প্রকার প্রায় ৪০০ ফলদ গাছের চারা রোপন কার্যক্রম শুরু করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার