Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে আবাসিক বোডিংয়ের ভিতর থেকে হেরোইনসহ গ্রেপ্তার ৬

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন সংলগ্ন মোল্লা আবাসিক বোডিং থেকে মাদকদ্রব্য সেবনকালে ৬জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের সাড়ে ৭ গ্রাম ওজনের হেরোইন জব্দ করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে হেরোইন সেবনের সামগ্রী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার রাসেল শেখ (২৭), ওহেদ ফকির পাড়ার হিরু শেখ (২৩), রাজবাড়ী সদর উপজেলার মধুপুর গ্রামের জাহাঙ্গীর শেখ (৩৪), জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের রাসেল মোল্লা (২৬), মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা মধ্যপাড়া গ্রামের ভাসানী মিয়া (৩০) ও শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. কালাম (৩২)।

এর মধ্যে রাসেল শেখ এর বিরুদ্ধে ৩টি মাদক মামলাসহ ৭টি মামলা, হিরু শেখ এর বিরুদ্ধে ২টি মামলা, জাহাঙ্গীর শেখ এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং রাসেল মোল্লার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। এছাড়াও পুলিশ ২টি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার কালাম মন্ডলকে (৩৪) গ্রেপ্তার করেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদক সেবন ও কারবারকালে হেরোইনসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরেই তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার