Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে জুয়া খেলার আসার থেকে ইয়াবাবসহ জুয়াড়ি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ৫০ পিস ইয়াবাবড়ি সহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে তাদেরকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার জনৈক রাসেল শেখ এর ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দেওয়ার চৌচালা টিনের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের মাদুর, জুয়া খেলার ১ হাজার ৮০ টাকা, এক বান্ডিল তাস, জুয়া খেলার হিসাবের একটি খাতা এবং ৫০টি ইয়াবাবড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো স্থানীয় উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মো. আজগর শেখ (৩৯), মো. বদু শেখ (৪০), চান মিয়া সরদার (৩২) ও উত্তর দৌলতদিয়া আইনুদ্দিন ব্যাপারী পাড়ার মো. টিটো ব্যাপারী (৩২)। এরমধ্যে আজগর শেখ এর কাছ থেকে ৫০ পিস ইয়াবাবড়ি জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় সোমবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার