Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

গোয়ালন্দে দ্রুতগামি বাস চাপায় চলন্ত রিক্সাচালকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

Link Copied!

আবুল হোসেন ও মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার দুপুরের দিকে যাত্রী নামিয়ে দৌলতদিয়া ঘাট থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে দ্রুত গতির যাত্রীবাহি বাস চাপায় জাহিদ শেখ (৪০) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। জাহিদ গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত আরজু শেখ এর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, শনিবার পৌনে ১২টার দিকে যাত্রী নামিয়ে দিয়ে জাহিদ দৌলতদিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত খালি রিক্সা চালিয়ে গোয়ালন্দ বাসষ্ট্যান্ডের দিকে আসছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের পাশে ডাইভার্সন এলাকায় মহাসড়ক ঘেঁসে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে ডান দিকে মোড় দেয়। এসময় পিছনে ঢাকা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো ব-১৫-৪৫৮৫) রিক্সাটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে রিক্সাটি মহাসড়কের পাশে পড়ে। রিক্সাচালক ছিটকে অন্তত ১০ গজ দূরে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে দেখেন রিক্সা চালক ঘটনাস্থলেই মারা গেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি তদারকি করে। তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করে গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশে খবর দেয়। সোয়া ১২টার দিকে হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে এসে পৌছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ট্রাফিক উপপরিদর্শক পরিদর্শক (টিএসআই) আবুল বাশার বলেন, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে পূর্বাশা পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে সুরতাল রিপোর্ট শেষে হাইওয়ে থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার