Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

দৌলতদিয়ায় বিক্রি হলো জেলেদের জালে ১৩ কেজির সিলভার কার্প

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুন ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে আজ শনিবার সকালে ১৩ কেজি ওজনের একটি বড় সিলভার কার্প মাছ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাঝে মধ্যে বিগহেট জাতীয় মাছ পাওয়া গেলেও সিলভার কার্প জাতীয় এতবড় মাছ খুব কম ধরা পড়ে। মাছটি শনিবার সকালে মানিগঞ্জের আরিচা ও পাটুরিয়া নৌপথের মাঝামাঝি স্থানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে।

সিলভার কার্প মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা স্থানীয় রেজাউল মন্ডলের আড়ত থেকে সাড়ে ৮ হাজার টাকায় কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ৫০০ টাকা লাভে ৯ হাজার টাকায় বিক্রি করেন। আর কয়েকদিন পরই পবিত্র ঈদ-উল আযহা। এ কারনে অনেকে মাছ কেনা বাদ দিয়েছে। যে কারনে তুলনামূলক মাছের দাম কম যাচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মা ও যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে। দ্রুত পানি বাড়ায় নদীর বুক অনেকটা ভরে গেছে। পানি বাড়ার সাথে জেলেদের জালে মাঝে মধ্যে ধরা পড়ছে পাঙ্গা, বাগাড়, রুই সহ সিলভার কার্প জাতীয় মাছ। গোয়ালন্দের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের জেলেরা মাছ শিকারে আসেন দৌলতদিয়া ঘাট এলাকায়। প্রতিদিন সিরিয়াল অনুসরন করে জেলেরা নদীতে মাছ শিকারে বের হয়ে শিকার করছেন এ ধরনের বিভিন্ন মাছ।

শনিবার সকালে পাবনার জেলেরা আরিচা ও পাটুরিয়া ঘাটের নৌপথে জাল, নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। পদ্মা ও যমুনা নদীতে জাল ফেলতে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথের মাঝামাঝি স্থানে পৌছলে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড়ে একটি সিলভার কার্প জাতীয় মাছ। অনেক দিন পর এতবড় সিলভার কার্প পেয়ে জেলেরা অনেক খুশি। মাছটি বিক্রি করতে ছুটে আসেন দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া ঘাটের রেজাউল মন্ডলের আড়তে মাছটি তোলা হয়। প্রকাশ্য নিলামে ৬নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬৫০ টাকা কেজি দরে সাড়ে ৮ হাজার টাকায় কিনেন।

মাসুদ মোল্লার তত্বাবধায়ক মো. ফরহাদ শেখ জানান, পদ্মা নদীর এমন সিলভার কার্প জাতীয় মাছের দেখা খুব বেশি পাওয়া যায় না। হঠাৎ বিগহেট জাতীয় মাছের দেখা মিললেও পদ্মার এতবড় সিলভার কার্প খুব কম ধরা পড়ে। শনিবার সকালে ৬নম্বর ফেরি ঘাটে মাছটি জেলেরা নিয়ে আসলে ওজন দিয়ে দেখেন প্রায় ১৩ কেজি। এ সময় প্রকাশ্য নিলামে তারা ৬৫০ টাকা কেজি দরে সাড়ে ৮ হাজার টাকায় কিনে ৫০০ টাকা লাভে ৯ হাজার টাকায় বিক্রি করেন। আর কয়েকদিন পর পবিত্র ঈদ-উল আযহা। অনেকে কোরবানীর প্রস্তুতি নেওয়ায় মাছের প্রতি আগ্রহ কমেছে। যে কারনে তুলনামূলক মাছের দাম একটু কম যাচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার