Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর

দৌলতদিয়া মু্ক্তি মহিলা সমিতির সভাপতি শেফালী, সম্পাদক মর্জিনা পুনরায় নির্বাচিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ জুন ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্হিত যৌনকর্মী ও তাদের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) ১১ সদস্যের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি পদে হাওয়া বেগম (শেফালী) এবং সাধারন সম্পাদক পদে মর্জিনা বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। গত বুধবার সমিতির নিজস্ব কার্যালয়ে সংগঠনের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব ও বাৎসরিক সাধারণ সভা শেষে সর্ব সম্মতিতে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ সভাপতি পদে কুমলী বেগম, সাংগঠনিক সম্পাদক পদে কাকলী আক্তার, কোষাধ্যক্ষ পদে আলো বেগম এবং কার্যকরী সদস্য পদে শাহনাজ আক্তার (মুক্তা), রত্না বেগম, শেফালী বেগম, জোছনা বেগম, কনা বেগম ও হাসিনা (বন্যা) বেগম নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। সভাপতিত্ত্ব করেন এমএমএসের কার্য নির্বাহী কমিটির সভানেত্রী হাওয়া বেগম (শেফালী)।

নির্বাহী পরিচালক মর্জিনা বেগম তার বক্তব্যে বলেন, নানা চড়াৎ-উৎরাই, জেল-জুলুম, হামলা, মামলা, হুমকি উপেক্ষা করে মুক্তি মহিলা সমিতি ২৫ বছরে পা রাখল। এই দীর্ঘ সময়ে সংগঠনটি যৌনপল্লী ও পল্লী সংলগ্ন আশপাশ এলাকার অসহায় নারী ও শিশুদের কাছে একটি নির্ভরতার প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমরা তাদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে চলেছি। এ কাজে আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করি

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার