Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

ইয়াবা ও হেরোইনসহ পুলিশের হাতে দৌলতদিয়া থেকে গ্রেপ্তার ৩

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ জুন ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে ২ গ্রাম রেহোইনসহ ঘাটগামী মাহেন্দ্র যাত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম নুরুল ইসলাম ওরফে শহিদ শেখ(৩৫)। সে ফরিদপুরের হোগলাডাঙ্গী সদরদী গ্রামের মো. আলী ফকির ওরফে মইনুদ্দিন শেখ এর ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজের সামনে পুলিশের নিয়মিত তল্লাশি চৌকি বসানো কালে দৌলতদিয়া ঘাটগামী মাহেন্দ্র যাত্রীকে হেরোইনসহ গ্রেপ্তার করে।

অপরদিকে আগের দিন বুধবার দিবাগত রাত ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ১৮০ পিস ইয়াবাবড়ি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুরের মতলব উত্তর থানার নারায়নপুর এলাকার মৃত আজগর আলী মোল্লার মেয়ে হালিমা আক্তার ওরফে সীমা আক্তার (২৯) ও মুন্সিগঞ্জের লৌহজং থানার মালিরঙ্কন এলাকার মজিবর শেখ এর ছেলে ফয়সাল শেখ (২২)। এর মধ্যে সীমার কাছ থেকে ১০০ পিস এবং ফয়সালের কাছ থেকে ৮০ পিস ইয়াবাবড়ি উদ্ধার করে পুলিশ।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, পৃথক দুটি অভিযানের ঘটনায় থানা পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার