Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে চোর আটকের দুই ঘন্টা পর বাই সাইকেল উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জুন ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বাই সাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে দুইজনকে আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই ঘন্টা পর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেন।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়ার গোলাপ শেখ এর ছেলে মো. মিজান শেখ (২৯) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত শামজুদ্দিন শেখ এর ছেলে সাইদুল ইসলাম শেখ (৪০)। সাইদুল বর্তমানে গোয়ালন্দ মোড় কোরমানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোয়ালন্দ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় উল্লেখিত দুইজনকে আসামী করে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর বিকেল পাঁচটার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে সাইদুল ইসলাম ও মিজান শেখকে পুলিশ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চোরাই বাই সাইকেল উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, থানায় অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এজাহার নামীয় দুই চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দুই ঘন্টা পর চুরিকৃত বাই সাইকেল দুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার