Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে ভিটামিন এ-ক‍্যাপসুল ক‍্যাম্পেইনের কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ জুন ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ভিটামিন এ-ক‍্যাপসুল ক‍্যাম্পেইনের কর্ম-পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কান্তি পাল, ডাঃ মো. রুহুল আমীন, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ এ. কে. এম. ওয়াহিদুল মুক্তাদির, গোয়ালন্দ রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বজলুর রহমান, দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বাবর আলী প্রমুখ।

উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, আগামী শনিবার (১৭ জুন) উপজেলা ব‍্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটা নীল ক‍্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক‍্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সফল করতে উপজেলা স্বাস্থ‍্যসহকারী এবং ভলেন্টিয়াররা বিভিন্ন কেন্দ্রে ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়াবেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার