Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. শিক্ষা

স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ জুন ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ “আলোর পথে ভালোর সন্ধানে সবার পাশে’,”আসুন গাছের সাথে বন্ধুত্ব করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ি” -প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচি পালন করে।

সোমবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে স্বপ্নের সবুজ বাংলাদেশ এর আয়োজনে ৩ শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আসাদুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক লিয়াকত হোসেন, স্বপ্নের সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা আহবায়ক সাইফুল ইসলাম মিলন, উপদেষ্টা ইন্জিনিয়ার মাহাবুব আলম শাহিন, ব্যাবসায়ী সুলতান হোসেন লিখন, সেন্টু মোল্লা, সেলিম শেখ প্রমূখ।

অনুষ্ঠানে সংগঠনের রাজবাড়ী জেলা আহবায়ক সাইফুল ইসলাম মিলন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি উপস্হিত সকলকে বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার অনুরোধ জানান।

উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’ বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করে যে কাজটি করেছে এ রকম কাজে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমি সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার