Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. কৃষি ও অর্থনীতি
  6. শিক্ষা

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ জুন ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম তালুকদার, ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক আদর শাকিল, ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাবিল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেদোয়ান রনি, প্রচার সম্পাদক মো. স্বাধীন দেওয়ান, উপ-প্রচার সম্পাদক পারভেজ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ-সাধারন সম্পাদ মো. রুবেল মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল সহ প্রমুখ।

বৃক্ষ রোপণ কর্মসূচীর বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা গোয়ালন্দ সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার