Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে ইয়াবা বড়িসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ মে ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ৫৫ পিস ইয়াবাবড়ি সহ মো. সাইদ মোল্লা (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির স্থানীয় ইউপি সদস্য আইয়ুব মেম্বারের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সাইদ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সাকের ফকির পাড়ার কাসেম মোল্লার ছেলে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালানো হয়। এসময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী খার বাড়ির সামনে থেকে সাইদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫৫পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় রোববার সকালে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে সিআর নং-৪৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মো. মিরাজ শেখকে ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর থেকে এবং জিআর ১১৪/২৩ এর পরোনায়াভুক্ত আসামী বাবু শেখকে দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার