Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীর পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ মে ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্য হয়েছে। নিহত ব্যাক্তিরা হলেন বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল হক এবং কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিং এর ছেলে কুমত সিং। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার (১০ মে) বিকেলে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক বাড়ির পাশে রাস্তার উপর দারিয়ে ছিল। ওই সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একই সময় কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিং এর ছেলে কুমত সিং তার বাড়ির অদুরে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনিও গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন চিকিৎসক।

কালুখালী থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার