Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ৮:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারী পাড়া জামে মসজিদে স্থানীয় মুসুল্লীদের সাথে করে বন্ধুসভার সদস্যরা ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

“ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সফিক মন্ডল এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুঞ্জুরুল আলম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আজিজুল হক, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী জেলার পুরুষ্কারপ্রাপ্ত কৃষক, উদ্যোক্তা হুমায়ন আহম্মেদ, বন্ধুসভার সহসভাপতি জীবন চক্রবর্তী, সহসভাপতি ডা. জাকির হোসেন, সহসভাপতি শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক রাজা বিশ্বাস সহ বন্ধুসভার সদস্য ও স্থানীয় মুসুল্লীগন।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বদিউজ্জামান বেপারী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. মুঞ্জুর এলাহী। এসময় প্রথম আলো বন্ধুসভার সার্বিক কাজ নিয়ে প্রশংসা করেন আলোচকরা। তারা বন্ধুসভার এমন ভালো কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। ভালো কাজের সাথে প্রথম আলো এবং বন্ধুসভার সাথে তারাও আছেন বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার