Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র গুলি ও চাকুসহ কিশোর গ্যাং-এর হোতা ও সহযোগি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ৮:২২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা শহরের কিশোর গ্যাং-এর হোতা, হত্যাসহ ১৩টি মামলার আসামি মশিউর রহমান মিথুন এবং তার সহযোগি ৩টি মামলার আসামি হাবিল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী জেলা শহরের প্রেসক্লাব সড়ক থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও চাকুসহ ওই দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার মোঃ রহমত মোল্লার ছেলে মশিউর রহমান অরুপে মিথুন মোল্লা ও শ্রীপুর এলাকার জব্বার শেখের ছেলে হাবিল।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন সড়ক থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ১২ বোরের কার্তুজ, একটি গিয়ারওয়ালা চাকুসহ ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছে থাকা একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার সকালে জেলা গোয়েন্দা শাখার এসআই মোফাজ্জেল হক বাদী হয়ে রাজবাড়ী থানায় ওই দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা করেছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার