Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

কোরবান আলী ফকীর এর দাফন সম্পন্ন

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কছিমদ্দিন সরদার পাড়ার বাসিন্দা, ফকীর পরিবারের সন্তান কোরবান আলী ফকীর (৮৯) রোববার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় গোয়ালন্দ পৌরসভার ছমির মোল্লা ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মো. নূরুজ্জামান ও মেজর ফারুকুজ্জামান এর বাবা এবং বন্ধুসভার উপদেষ্টা আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তারের শ্বশুর কোরবান আলী ফকীর। রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের আপন চাচাতো বড় ভাই ছিলেন।

তাঁর পরিবার জানায়, অসুস্থ্য হলে কোরবান আলী ফকীরকে গত বৃহস্পতিবার ফরিদপুরের বেসরকারী ক্লিনিক আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে রোববার রাতেই তাঁর লাশ গ্রামের বাড়ি গোয়ালন্দে আনা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার