Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ এপ্রিল ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর একটি কলেজের একাদশ শ্রেণীর সতের বছর বয়সী এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজবাড়ী জেলা শহরের ৩নং বেড়াডাঙ্গা গ্রামের মো. শামীম শেখের ছেলে মো. আজিম শেখকে (২১) আসামি করা
হয়েছে।

ওই ছাত্রী জানায়, মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করাকালিন প্রায় ৮ মাস পূর্বে আজিম শেখের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বেড়ানোর কথা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর ১০ সেপ্টেম্বর দুপুরে তাকে ৩নং বেড়া ডাঙ্গার বাড়ীতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এর পর থেকে মাঝে মধ্যেই ওই বাড়ীতে নিয়ে তাকে ধর্ষণ করে। সর্বশেষ ১২ মার্চ সকালে ওই বাড়ীতে নিয়ে আবার ধর্ষণ করা হয়।এ সময় ধর্ষককে বিয়ে করার জন্য চাপ দিলে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় আজিম। একই সাথে খুন, জখম ও হত্যার পর লাশ গুমের হুমকিও প্রদা করে আজিম। বিষয়টি তিনি বাড়ীতে ফিরে এসে স্বজনদের জানান এবং রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার