Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

হাফ ডজন মামলার আসামীকে দৌলতদিয়ায় হেরোইনসহ গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ এপ্রিল ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হাফ ডজন মাদক মামলার আসামী মো. জুয়েল শিকদার (৩০) নামের এক যুবককে দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা গামী গলির ভিতর থেকে গ্রেপ্তার করা হয়। জুয়েল মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট বোয়ালি গ্রামের সিরাজুল শিকদারের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রোববার বিকেলে দৌলতদিয়া ঘাট শহীদ মিনার সংলগ্ন জনৈক রাজ্জাক মোল্লার কসমেটিক্স দোকানের উত্তর পাশে পোড়াভিটাগামী গলির ভিতর থেকে ২ (দুই) গ্রাম হেরোইনসহ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে পুলিশ বাদী হয়ে রোববার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানাসহ বিভিন্ন থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত জুয়েল শিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে। রাতেই তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা দায়ের হয়। আজ সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার