Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

দুই ভায়ের জালে ২ কেজি ওজনের পদ্মার ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীতে দুই ভাইয়ের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের আরেকটি ইলিশ। বুধবার ভোরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ওই ইলিশ মাছটি ধরা পড়ে। মাছটি সকালে স্থানীয় এক পাইকার ৩ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে দুপুরে তিনি সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরি ঘাট সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকার জেলে মোমিন শেখ ও জমির শেখ। রাতভর তেমন কোন মাছ না পাওয়ায় অনেকটা হতাশ হন। রাত শেষে বুধবার ভোরের দিকে দৌলতদিয়ার ৬ ও ৭নম্বর ফেরি ঘাটের মাঝ বরাবর পদ্মায় জাল ফেলে নৌকায় তুলতে দেখতে পান একটি বড় ইলিশ ধরা পড়েছে। সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়তে। সেখানে নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার টাকায় তিনি কিনে নেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন আরিফা-চাঁদনি মৎস্য ভান্ডারের সত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বাজারে মাছ কেনার জন্য খোঁজ নিতেই দেখতে পান রওশন মোল্লার আড়তে দুটি বড় ইলিশ উঠেছে। এর একটির ওজন প্রায় ১ কেজি ৯০০ গ্রাম এবং অপরটির ওজন প্রায় সাড়ে ৯০০ গ্রাম। এসময় মাছ দুটি নিলামে তোলা হলে বড় ইলিশ ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার টাকায় কিনেন। ছোটটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ১৬০০ টাকায় কিনেন।

চান্দু মোল্লা বলেন, পরে মাছ দুটি বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে বেলা ২টার দিকে ফরিদপুরের বাসিন্দা, ঢাকার এক পোশাক কারখানার মালিক বড় ইলিশটি ৩ হাজার ৪০০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ৬ হাজার টাকায় কিনেন। একই সাথে তিনি ছোট ইলিশটিও ১৭০০ টাকায় কিনে নেন। মাছ দুটি বেলা আড়াইটার দিকে তাঁর ঢাকার বাসায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর পদ্মা নদীতে গত পাঁচ দিনের ব্যবধানে তিনটি পদ্মা নদীর বড় ইলিশ মাছ ধরা পড়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার