Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ী‌তে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পা‌লিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ৯:২০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী‌তে নানা আয়োজ‌নের মধ্য দি‌য়ে জেলা প্রশাসন, আ’লীগ ও  জেলা বি‌এন‌পির উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। দিবস‌টি উপল‌ক্ষে রোববার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে জেলা প্রশাস‌নের আয়োজ‌নে শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দা‌নে জাতীয় সংঙ্গী‌তের সা‌থে আনুষ্ঠা‌নিক ভাবে উত্তোলন ক‌রা হয় জাতীয় পতাকা।

মাঠ প‌রিদর্শণ শে‌ষে স্বাধীনতা দিব‌সের বানী পাঠ ক‌রেন জেলা প্রশাসক আবু কায়সার খান। প‌রে বেলুন ও শা‌ন্তির প্রতীক পায়রা  স্বাধীনতা ও জাতীয় দিব‌সের উদ্বোধন করা হয়।

এ সময় বাদ্য য‌ন্ত্রের তা‌লে পু‌লিশ, আনসার, জেলা কারাগার, ফায়ার সা‌র্ভিস,বিএন‌সি‌সি কুচকাওয়াজ উপস্থান ক‌রে। কুচকাওয়াজ শে‌ষে কারাতে দল, টাউন মক্তব, সরকারী শিশু প‌রিবার ও রেড ক্রিসেন্ট মনোজ্ঞ ডিস‌প্লে প্রদর্শণ ক‌রেন। এরআগে বঙ্গবন্ধুর ভাস্কর্য, শহীদ বী‌রমু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তিফলক,মু‌ক্তি‌যোদ্ধা স্মৃতিফলক, লোক‌শেড বদ্ধভূ‌মি সহ বি‌ভিন্নস্থা‌নে পুষ্পস্তবক অর্পণ ক‌রে জেলা প্রশাসন সহ বি‌ভিন্ন সরকারী-‌বেসরকারী দপ্তর ও রাজ‌নৈ‌তিক,সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন সমূহ।

এদি‌কে সকা‌লে জেলা আওয়ামী লী‌গের আয়োজ‌নে দলীয় কার্যাল‌য়ে সং‌ক্ষিপ্ত আলোচনা শে‌ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে পুষ্পমাল্য অর্পণ ও মু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তি ফল‌কে শ্রদ্ধাঞ্জ‌লি অর্পণ ক‌রেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার