Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে হাত-মুখ বেঁধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে হাত ও মুখ বেঁধে এক গৃহবধুকে (৩৫) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। আদালতের নির্দেশে ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে রাজবাড়ী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

মামলায় রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আলাউদ্দিন মোল্লাকে (৪০) আসামী করা হয়েছে।

ওই গৃহবধু বলেন, বেশ কিছু দিন ধরে লম্পট আলাউদ্দিন মোল্লা তাকে কু-প্রস্তাব দেন। তিনি তাতে রাজি না হওয়ায় গত ১৪ মার্চ রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যান। ওই সুযোগে আলাউদ্দিন মোল্লা ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। সে ঘরে প্রবেশ করা মাত্রই আলাউদ্দিন ওরনা দিয়ে তার হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। ওই সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে আলাউদ্দিন বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি গত ১৯ মার্চ রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের রাজবাড়ীমেইলকে বলেন, আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি আলাউদ্দিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার