Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ মার্চ ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথবাক্য পাঠ করান রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ শপথ বাক্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইমাম, সভার সভাপতি ও গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলীসহ কমিটির সকল নির্বাচিত সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।

উল্লেখ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৪ বছরের জন্য গঠন করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার