Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

তরমুজের মধ্যে মিলল চার কেজি গাঁজা, গ্রেপ্তার ১

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, রাজবাড়ীঃ তরমুজের সাদৃশ্য প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় চার কেজি গাঁজাসহ মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী  গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদরের ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে সততা নামে একটি যাত্রবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, শনিবার সকালে রাজবাড়ী সদরের বসন্তপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ফরিদপুরের ভাঙা থেকে রাজবাড়ীগামী সততা পরিবহনের একটি বাস তল্লাশিকালে এক যাত্রীর হাতে তরমুজ সাদৃশ্য একটি প্যাকেট দেখা যায়। জিজ্ঞাসা করা হলে যাত্রী জানান তরমুজ নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন তিনি। তবে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে প্যাকেটটি খুলে দেখা যায় তরমুজ সাদৃশ্য এর মধ্যে চার কেজি গাঁজা রয়েছে। গাঁজার এ প্যাকেটটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাচ্ছিলেন তিনি।

ওসি আরো বলেন, তরমুজের মৌসুমকে পুঁজি করে মাদক পাঁচারের এমন অভিনব কৌঁশল বেছে নিয়েছে মাদককারবারীরা। এ বিষয়ে আটককৃত মামুন মিয়ার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার