Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে ১৩ মার্চ সোমবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাজবাড়ী জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করবে।

রবিবার বিকেল ৪ টায় জেলার ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।

সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের কোন বিকল্প নেই। শিক্ষক-কর্মচারীদের কষ্টে রেখে শিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই বাংলাদেশ শিক্ষক সমিতি এ কর্মসূচি গ্রহন করেছে। আমরা আশা করছি আমাদের শিক্ষা বান্ধব ও মানবিক প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন। এ কর্মসূচিতে উপস্থিত থেকে সফল করার জন্য আমি জেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সভায় আরো উপস্হিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লিটন কুমার নাগ, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান, মোঃ মুরাদুজ্জামান, মৃণাল কান্তি শিকদার, আব্দুল মজিদ শেখ, শাহজাহান আলী, শামীম শেখ, আফজাল হোসেন, আব্দুল হাকিম মোল্লা, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার