Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী সমিতির অফিসে চাঁদা দাবী, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ মার্চ ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান মনিম ও কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর জৌকুরায় বাল্কহেড সমিতির অফিস থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবী এবং ৩২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে দুলাল মন্ডল নামে একজনের নামে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার দায়ের করেন দয়ালনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ ওরফে দিলু।মঙ্গলবার সকাল পৌনে এগারটার দিকে জৌকুরায় বাল্কহেড সমিতির অফিসে এ ঘটনা ঘটে। দুলাল মন্ডল সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের স্থানীয় দয়ালনগর  চরপাড়া গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদ সহ কয়েকজন জৌকুরায় তাদের বাল্কহেড সমিতির অফিস প্রতিদিনের মত কাজ করছিলেন।এর মধ্যে সকাল পৌনে এগারটার দিকে বাল্কহেড সমিতির অফিসে দুলাল মন্ডল সহ অজ্ঞাত ৪-৫ জন সমিতির অফিসে গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। আগত সন্ত্রাসীদের সবার কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

এ সময় দুলাল বলে বার বার বলছি দুই লক্ষ টাকা দিবি।টাকা দিচ্ছিসনা কেন।টাকা না দিলে তোদের গুলি করে মারব।এ সময়  অফিসের তিন দিনের ৩২ হাজার টাকা ছিল।এই টাকাগুলো তারা ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় তাদের বলে আজকে এই টকা নিয়ে গেলাম, আগামী ১৫ দিনের মধ্যে বাকী টাকা না পেলে তোদের অফিস ভাংচুর করা হবে এবং গুলি করার হুমকি প্রদর্শন করা হয়।

এ সময় অফিসের কর্মচারিদের চিৎকার চেচামেচিতে এজাহারে উল্লেখিত সাক্ষী ইউসুফ হোসেন, মো. কালু খাঁ, মো. জালাল খাঁ সহ জৌকুরা বাজারের আরো কয়েকজন সেখান আসেন। সন্ত্রাসীরা যাবার আগে এ বিষয়টি নিয়ে আর যেন কোন ধরনের মামলা মেকদ্দমা না করার হুমকী দেওয়া হয়। মামলা করা হলে সবাইকে মেরে লাশ গুম করার হুলকী দিয়ে যায় তারা।এ ঘটনায় এলাকায় অস্বাভাবিক ও থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবার মনে  আতঙ্ক বিরাজ করছে। এলাকায় শান্তিশৃঙ্খলার অবনতির কারনে যেকোন সময় হত্যাকান্ডের মত পরিস্থিতি ঘটার সম্ভাবনা দেখা দেখা দিতে পারে।এ ঘটনায় নিরাপত্তার সার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয় এজাহারে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার