Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

খালেদা জিয়া ও তারেক জিয়া নির্বাচন করতে অযোগ্য – রাজবাড়ীতে যুবলীগের চেয়ারম্যান

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ মার্চ ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ বলেছেন খালেদা ও তারেক জিয়ার একমাত্র বাঁধা বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার জন্য তারা এ দেশের মানুষকে তাদের প্রতারনা, ভাওতাবাজী এবং দমন নীপিড়নের শিকার বানাতে পারছে না। এখন তাদের প্রচেষ্টা এদেশের মানুষকে তাদের সন্ত্রাসের শিকার বানানো।

যুবলীগের চেয়ারম্যান আরো বলেন, ২০১৪ সালে আগুন দিয়ে পুড়িয়েছিলো। এখন তারা পদযাত্রার নামে পথ খুজছে কিভাবে এ দেশের মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার বানানো যায়। তারা আরো একটা জিনিস করছে, তারা লাশের রাজনীতি করতে অভ্যস্ত। তাই তারা লাশ সৃষ্টি করার চেষ্টা করছে। লাশ সৃষ্টি করে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কারণ নির্বাচনে যাওয়ার পথও তাদের অনেক সংকোচিত। তাদের রাজরানী বেগম খালেদা জিয়া এবং যুবরাজ তারেক জিয়া অযোগ্য নির্বাচন করতে।

শনিবার (৪ মার্চ) দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বাষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এর আগে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ফজলে শামস পরশ। পরে জাতীয় নেতা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মৃত্যুবরণ করা নেতাদের স্মরণে শোক প্রস্তাব এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

সম্মেলনে আরো বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার