Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

পুরস্কার বিতরনের মধ্য দিয়ে কাজী হেদায়েত হোসেন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপ্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ “মাদক ও অপসংস্কৃতির আগ্রাসন রোধে” রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হল তিনদিন ব্যাপি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাযত আলীর সভাপতিত্বে ও রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা শেষ হয়।

শেষ দিনের খেলায় “বাংলাদেশ ওপেন” ইভেন্টের ৮টি খেলার মধ্যে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহের শাহা ব্যাডমিন্টন দলের পরশ ও সোহাগ এবং রানার আপ হয় জাবের ও রাব্বি। “রাজবাড়ী ওপেন নন র‌্যাঙ্কিং” ইভেন্টের ফাইণাল খেলায় চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের রাব্বি ও ইমন এবং রানার আপ হয় সপু ও অপু। “রাজবাড়ী ওপেন” ইভেন্টে রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের পাংশার মালেক প্লাজার শামীম ও রিয়াজ চ্যাম্পিয়ন অর্জন করে। আর রানার আপ হয় মুন্না ও রোমান। বজয়ী দলের মধ্যে ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ক্লাবে সভাপতি কাজী হেফাযত আলী টিটু, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী ফুটবল ফেডারেশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের ডিআইওয়ান সাইদুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার