Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দের ১৯ মামলার পলাতক আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৯টি নিয়মিত মামলা ও দুটি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামী আলোচিত আরমান ওরফে রনিকে (২৫) গ্রেপ্তার করেছে। আরমান ওরফে রনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে। বুধবার রাতে ফরিদপুর কোতয়ালী থানার বেড়িবাধ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আরমান ওরফে রনির বাড়ি দৌলতদিয়ায় হলেও পাশের জেলা ফরিদপুর কোতয়ালী থানার বেড়িবাধ এলাকায় মাকে সাথে করে ভাড়া বাড়িতে থাকতো। তার একটি সিএনজি গাড়ি রয়েছে। গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে নানা ধরনের অপরাধ ঘটিয়ে ওই সিএনজি গাড়ি নিয়ে দ্রুত গতিতে ফরিদপুর আশ্রয় নিত। রনির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৮টি ডাকাতি, ২টি দস্যুতা, ১টি অস্ত্র, ২টি মাদক, ২টি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ৩টি অন্যান্য মামলা সহ মোট ১৯টি মামলা রয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারী রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের হয়। এসব মামলার মধ্যে ২০২২ সালে দায়েরকৃত একটি ডাকাতির প্রস্তুতি ও একটি ছিনতাই মামলার পরোয়ানাভুক্ত আসামী ছিলেন সে। গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার বেড়িবাধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দীর্ঘদিন অনুসন্ধানের পর ফরিদপুরে থাকার বিষয় নিশ্চিত হলে আরমান ওরফে রনিকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তাকে ১৭ ফেব্রুয়ারী গোয়ালন্দ উপজেলার হাউলিকেউটিল এলাকায় ডাকাতির প্রস্তুতির দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ও পরোয়ানাভুক্ত অপর দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার