Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. বিনোদন
  5. সাহিত্য ও সংস্কৃতি

রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” এই প্রতিপাদ্যে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ী থিয়েটারের আয়োজনে জলা শহরে থিয়েটারের ঘরছাড়া কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে সাংবাদিক সম্মলনে বক্তব্য রাখেন রাজবাড়ী থিয়েটারের সাধারন সম্পাদক ফয়েজুল হক কল্লোল, আহব্বায়ক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্রশীল চন্দন, রাজবাড়ী থিয়েটারের সহ-সভাপতি  কাজী মিজানুর রহমান পলাশ প্রমূখ।

আগামী ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব শুরু হবে।প্রথম দিন সকালে আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বিকালে গুনিজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। ধারাবাহিকভাবে শুক্র, শনি ও রোববারে সাতটি নাটক মঞ্চায়িত করবে বিভিন্ন নাট্যদল।সমাপনি অনুষ্ঠান রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হবে প্রয়াত নাট্যকর্মী কমরেড রেজাউল করিম রেজা’র স্মরনে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার