Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

গোয়ালন্দের পুত্রবধু উপসচিব জিনাত জাহান এর অকাল প্রয়াণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের পুত্রবধু, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ তম ব্যাচের কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জিনাত জাহান (৪০) গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর স্বামী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ২নং বেপারী পাড়ার সন্তান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া। জিনাত জাহান লিভার জনিত সমস্যার কারনে অসুস্থ্য হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার বেলা ১১টার সময় শ্বশুরালয় গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ শেষে আহাদুজ্জামানের বাড়ির আঙ্গিনায় দাফন সম্পন্ন হয়।

তাঁর জানাজা নামাজে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহ উদ্দিন, রাজবাড়ীর ডিডিএলজি আসাদুজ্জামান রিপন, মানিকগঞ্জের মো. শফিকুল ইসলাম ও ফরিদপুরের ডিডিএলজি মো. আসলাম মোল্লা সহ গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

পরে তাঁর সমাধিস্থলে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১১টায় ঢাকার স্কাটন রোড এর বিআইএএম ফাউন্ডেশন চত্ত্বরে উপসচিব জিনাত জাহানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার