Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর
  5. সাহিত্য ও সংস্কৃতি
  6. ধর্ম ও জীবন

ফরিদপুরে খাজা মঈনুদ্দিন চিশতী ও খানকা শরীফের উদ্যোগে ২৯ তম বার্ষিক ওরশ

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ শায়খুল মাশায়েক মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুউদ্দীন হাসান চিশ্‌তি সাঞ্জারী আল আজমেরী(র:আ:)এর স্মরনে ফরিদপুর শহরের ষ্টেশন রোডস্থ্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতী আধ্যাত্মিক সাংস্কৃতিক সংস্থা ও খানকা শরীফের উদ্যোগে ২৯তম বার্ষিক ওরশ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাতে খানকা শরীফের নিজস্ব কার্যলয়ে অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে বাদ মাগরিব হযরত খাজা মঈনুউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহঃ) এর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতী আধ্যাত্মিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি নুরুল হক জিল্লু। এসময় সংস্থার প্রধান উপদেষ্টা হাজী ইস্রাফিল মিয়া, সাধারন সম্পাদক শেখ আকমাল চিশতি, সহ-সভাপতি মোতালেব মাস্টার সহ-সাধারণ সম্পাদকঃ মিঠু মিয়া, সহ-সাধারণ সম্পাদকঃ রাজন শেখ, অর্থ সম্পাদকঃ আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদকঃ কাঞ্চন ফকির, বাউল কবি মুক্তার দেওয়ানসহ কমিটির অন্যান্যসদস্যগন উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সভাপতি নুরুল হক জিল্লু।এরপর তবারক বিতরন করা হয়।

বাদ এশা প্রার্থণামূলক বন্দনা গান পরিবেশন করেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের বাউল। এরপর পদ্মাসেতু নিয়ে তার নিজের রচিত গান ও খাজার শান পরিবেশন করেন আবুল খায়ের বাউল। পরে সাজু কাওয়াল, লাইলি আক্তার, শেফালী দেওয়ান, আব্দুস সালাম, নাছিমা আক্তার, রব্বানী ভান্ডারী, শিরিন দেওয়ান, হালিম হাওলাদার, নুরুল ইসলাম, ইউনুস মিয়া, রতন বাউলসহ অন্যান্য শিল্পিরা খাজার শান পরিবেশন করেন।

হারমুনিয়াম মাস্টার ছিলেন হালিম দেওয়ান, বাঁশিতে ছিলেন লিয়াকত মাস্টার, ঢুলি সাফিন, ঢোল, মন্দিরা এবং অন্যান্য বাদকেরা যন্ত্র বাজিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। সাংস্কৃতিক অনুষ্টানটি পরিচালনায় করেন আবুল খায়ের বাউল।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার