Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে ফেনসিডিল সহ দুই পরিবহন যাত্রী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীরে সামনে ঢাকাগামী পরিবহনে তল্লাশি চালিয়ে ফেনসিডিলি সহ জসিম মোল্লা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে তল্লাশিকালে পুলিশ তাকে ১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে। সে মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামের তৈজদ্দিন মোল্লার ছেলে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ একই স্থান থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ সামাদুল ইসলাম (৩৫) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে। সে মেহেরপুরের গাংনি উপজেলার সাহারবাটি গ্রামের মৃত সামছুদ্দিন এর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বুধবার সকালে ১৮ বোতল সহ একজনকে এবং আগের দিন মঙ্গলবার রাতে ১২ বোতল সহ আরেক যুবককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের শেষে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার