Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ

সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন মনা ওরফে মনা সরদারকে (২৫) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়েরকৃত মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন।

বুধবার (২৫ জানুয়ারী) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাকে উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার নিজ এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। মনা পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার হাবিবুর রহমান ওরফে হবি সরদারের ছেলে।

থানা পুলিশ জানায়, ২০১৬ সালে উপজেলার উজানচর মরা পদ্মা নদী হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় মনোয়ার হোসেন মনা প্রভাব খাটিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে তার কাজে বাঁধা প্রদান করেন। এ বিষয়ে থানায় বিশেষ ট্রাইব্যাুনালের জিআর মামলা নং ১৩/২০১৬ দায়ের করা হয়। সম্প্রতি এ মামলায় রাজবাড়ীর বিজ্ঞ আদালত মনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আসামী মনোয়ার হোসেন মনাকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার