Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা বিশ্বাস (৮) ও একই গ্রামের ইকরাম মিয়ার ছেলে হাসান মিয়া (৩)।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়ীতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাবু বিশ্বাসের বাড়ীর লোকজন পাশের বাড়ীতে না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। ভয়ে শিশু দুটি ঘরের এক পাল্লার দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয় লোকজন বন্ধ দরজা ভেঙ্গে তাদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।

গুরুত্বর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের হুজাইফা বিশ্বাসকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হুজাইফাও মারা যায়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু দুটির পরিবারের সব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার