Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. লাইফস্টাইল
  5. ধর্ম ও জীবন

সাংবাদিক সুশীল কুমার দাস এর শেষকৃত্য সম্পন্ন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ৭:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর বহুল প্রচারিত স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক সুশীল কুমার দাস (৪০) আর নেই। রোববার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান, বাবা-মা ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারিক সূত্র জানায়, সাংবাদিক সুশীল দাস গত শুক্রবার (১৩ জানুয়ারি) ভোররাতে স্ট্রোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মৃত্যুবরণ করেন।

বিকেলে তার মৃতদেহ সজ্জনকান্দা রাজবাড়ী পাবলিক হেলথ সংলগ্ন বাড়িতে নিয়ে আসা হয়। এরপর রাত ৮টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় তার কর্মস্থল দৈনিক মাতৃকণ্ঠ পরিবার, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

তার মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন, সাপ্তাহিক সাহসী সময়, সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব ও পাংশা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার