Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

গোয়ালন্দে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জানুয়ারি ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যৌনপল্লির সুবিধা বঞ্চিত নারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির কার্যালয় মিলনায়তনে ৩০০ জন যৌনপল্লির সুবিধা বঞ্চিত নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, বেসরকারী সংস্থা আশা রাজবাড়ী জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ডিএম) মো. শমসের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন এর সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মুঞ্জু।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে দৌলতদিয়া যৌনপল্লির ৩০০ জন অসহায় নারীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কম্বল তুলে দেন বেসরকারী সংস্থা আশা জেলা কার্যালয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার