Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পাংশায় পেঁয়াজ খেত থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২, ৬:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় পেঁয়াজখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম রাব্বী মণ্ডল (১৬)। সে মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা ও আনসার সদস্য আক্তার হোসেন মণ্ডলের ছেলে। রাব্বী আখরজানী উচ্চবিদ্যালয়ের

থানা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় শুক্রবার সকালে রাব্বী মণ্ডলের লাশ পেঁয়াজের একটি খেতে পড়ে থাকতে দেখেন। এ সময় রাব্বীর পরনে শীতের পোশাক ছিল। পায়ে স্যান্ডেলও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদের মোল্লা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাব্বীদের বাড়ির পাশের একটি পেঁয়াজখেতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। তবে প্রাথমিকভাবে রাব্বীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা না আত্মহত্যা, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাব্বীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার