Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. আলোচিত খবর

গোয়ালন্দে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ৯:১৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বকনা বাছুর প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন জেলেকে বকনা বাছুর প্রদান করা হয়।

গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. জিল্লুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু প্রমূখ।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য শাহ মো. শাহরিয়ার জামান জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর, ছোটভাকলা, দৌলতদিয়া ও পৌরসভা এলাকার তালিকাভুক্ত ২০ জন জেলেকে ২০টি বকনা বাছুর প্রদান করা হয়। প্রতিটি বকনা বাছুর প্রতি ২৫ হাজার টাকা করে বরাদ্দ রয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে মোট ৫ লাখ টাকা মূল্যের ২০টি বকনা বাছুর উপস্থিত ২০ জন জেলের মাঝে প্রদান করা হয়।

তিনি আরো জানান, এর আগে ১৩ নভেম্বর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে তালিকাভুক্ত প্রথম কিস্তিতে আরো ২০ জন জেলেকে ৫ টাকা লাখ টাকা মূল্যের ২০টি বকনা বাছুর প্রদান করা হয়েছিল। দুটি ধাপে পর্যায়ক্রমে মোট ১০ লাখ টাকা মূল্যের ৪০ জন জেলের মাঝে ৪০টি বকনা বাছুর প্রদান করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার