Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আজ শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহ মো. শরীফ, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, সাহাজ উদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার