Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. লাইফস্টাইল

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সাথে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাটে সংস্থাটির কার্যালয়ে সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১২৫ জন প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র হিসেবে ১২৫টি কম্বল বিতরণ করা হয়। একই সাথে প্রতিবন্ধীদের সন্তান মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও ডায়রি বিতরণ করা হয়। দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন হেল্পডেস্ক এলাকায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোন্নাফ শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান ম-ল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম,

প্রমূখ। আলোচনা সভা শেষে সংস্থাটির কার্যালয়ের সামনে আমন্ত্রিত অতিথিগণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই সাথে তাঁদের সন্তান মেধাবী শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার