Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর
  5. শিক্ষা

দৌলতদিয়া ‘চাইল্ড ক্লাবে’র নির্বাচনঃ শিশুদের অন্যরকম একটি দিন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ৫:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দেশের বৃহত্তম যৌনপল্লি এবং আশপাশ এলাকার শিশুদের অংশগ্রহণে ক্ষমতায়নের মাধ্যমে সমাজে শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির মাধ্যমে সোমবার রাজবাড়ীর দৌলতদিয়া চাইল্ড ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১৮ বছর বয়সী শিশুদের নিয়ে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর গড়ে তোলা হয় চাইল্ড ক্লাব।
২৫৫ ক্ষুদে ভোটারের ভোটে আগামী এক বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে আলামীন বেপারী এবং ২৪৫ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছে বাবলী আক্তার।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ চত্বরে মুক্তি মহিলা সমিতির আয়োজনে গত সোমবার (২৭ ডিসেম্বর) সকালে আলোচনা সভা এবং দুুপুর ১২টায় শুরু হয় নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহন। ক্ষুদে ভোটারদের ভোটে এক বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয় আলামীন বেপারী এবং সেক্রেটারী হিসেবে বাবলী আক্তার সহ ৯ সদস্যের প্রতিনিধি দল। দৌলতদিয়া যৌনপল্লি এবং আশপাশ এলাকার অবহেলিত ৬৯১ জন শিশুর গোপন ভোটে নির্বাচিত হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, অবহেলিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করতে মুক্তি মহিলা সমিতি শিশুদের জীবন মান উন্নয়নে প্রশিক্ষন প্রদান, শিশু সম্মেলনের আয়োজন করা, নাট্যদল গঠন, শিশু পিয়ার এডুকেটর তৈরী, শিশু পরিস্থিতি দেখার জন্য গবেষনা টিম তৈরী, বই প্রকাশ, লাইব্রেরীর সহযোগিতা, খেলার সামগ্রী ব্যবহার এবং অংশগ্রহণমূলক বিভিন্ন আলোচনা সভা শিশুদের মাঝে প্রদান করে থাকে। এর ধারাবাহিকতায় একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারী, একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন ক্রীড়া সম্পাদক ও তিনজন সদস্যসহ ৯ সদস্যের প্রতিনিধিত্ব নির্বাচিত করা হবে। আগামী এক বছরের জন্য (৩১ ডিসেম্বর-২০২২) এই কমিটির মেয়াদকাল থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম এবং প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে প্রভাষক সালেহা খানম ও স্থানীয় ইউপির সংরক্ষিত মহিলা সদস্য চম্পা বেগম দায়িত্ব পালন করেন।

সেফ স্পেসের দুটি কক্ষে ভোট কেন্দ্র করা হয়। ৬৯১ জন ভোটারের মধ্যে ২৯৮ জন ছেলে এবং ৩৯৩ জন মেয়ে সদস্য রয়েছে। সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করে বর্তমান কমিটির চেয়ারম্যান ঝুমুর আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সেভ দ্য চিলড্রেন এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, কর্মসূচি পরিচালক আতাউর রহমান মুঞ্জু প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার