Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ

রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ৮:০২ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. বজলুর রশিদ মিয়া মিলনের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার আলিপুর ইউনিয়নের কামালপুর এলাকার নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিককে দায়ী করেছেন নৌকার প্রার্থী বজলুর রশিদ মিলন। তবে আবু বক্কার এ অভিযোগ অস্বীকার করেছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. বজলুর রশিদ মিয়া মিলন জানান, শুক্রবার নির্বাচনী কার্যক্রম শেষ করে রাত ১২টার দিকে সবাই যে যার মতোন বাড়ি চলে যায়। সকালে আমার নির্বাচনী অফিসের পাশে চায়ের দোকানদার নয়ন মন্ডল দোকান খুলতে গিয়ে নির্বাচনী অফিসটি পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেয়।পরে আমি সেখানে গিয়ে দেখতে পাই আমার নির্বাচনী অফিস ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতিক না পেয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে।এ ঘটনা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকরা ঘটিয়েছে।এ বিষয়ে আমি রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকী বলেন, আমরা কারোর নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করিনি। তারা নিজেরাই তাদের অফিসে অগ্নিসংযোগ করে আমার ওপর দায় চাপাচ্ছে।

সদর থানায় এ বিষয়ে লিখিত কোন অভিযোগ দেওয়া হয়েছে কিনা জানতে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার