Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ভিন্ন স্বাদের খবর
  6. লাইফস্টাইল

গোয়ালন্দে অবহেলিতদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ৬:৪০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবহেলিতদের মাঝে সোমবার দুপুরে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দৌলতদিয়া কে কে এস শিশু বিদ্যালয় চত্বরে সেভ দ্য চিলড্রেন ও কর্মজীবী কল্যাণ সংস্থার আয়োজনে সহযোগিতা করে সুইজারল্যান্ড।১ হাজার ৭৭জন অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অবহেলিত স্থানীয় ১ হাজার ৭৭জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যাদের অধিকাংশ রয়েছেন দৌলতদিয়া যৌপল্লি ও পূর্বপাড়ার বাসিন্দা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার