Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

দৌলতদিয়ায় ডিবির হাতে ইয়াবাসহ তরুন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৬০ পিস ইয়াবা বড়িসহ মো. লিপটন শেখ ওরফে আপন (২০) নামের এক তরুণকে প্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিপটন শেখ ওরফে আপন হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির ব্র্যাকপাড়া গ্রামের মো. আশহাদুর রহমান হিমুর ছেলে।

ডি‌বি পু‌লিশ জানায়, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নি‌র্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে ১৮ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এস. আই) মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ দৌলতদিয়া বাসটার্মিনাল সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার ক‌রা হয়।

ডিবির এস.আই মোহাম্মদ মোজাম্মেল হক  জানান, গ্রেপ্তারকৃত আসামীকে মাদকদ্রব্য ইয়াবা বড়ি সহ দৌলতদিয়া বাসটার্মিনাল তাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতেই তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজ শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার